ICT News Today এ সপ্তাহে ঘটে যাওয়া ICT নিউজ নিয়ে আজকের আয়োজন
24 October 2017
..................................
জুমের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেনা বাংলাদেশের ফ্রিল্যান্সাররা
সরকারিভাবে ঢাকঢোল পিটিয়ে বাংলাদেশে জুম সার্ভিস এর উদ্বোধন করা হয় বৃহস্পতিবার। আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ফ্রিল্যান্সারদের কনফারেন্সে বলেন জুম ব্যবহার করে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা আরো দ্রুত এবং সহজে ক্লায়েন্টদের কাছ থেকে পেমেন্ট আনতে পারবেন। তবে জুমের ইউজার এগ্রিমেন্ট বলছে ভিন্ন কথা। জুমের ইউজার এগ্রিমেন্ট অনুযায়ী যেকোন রকম ব্যবসায়ীক লেনদেন এবং সার্ভিসের বিনিময়ে পেমেন্ট করা নিষিদ্ধ। কেউ এই ধরণের লেনদেন করলে কর্তৃপক্ষ ইউজার একাউন্ট বন্ধ করে দেয়া হবে বলে উল্লেখ করা হয় ইউজার এগ্রিমেন্টে। (https://www.xoom.com/user-agreement#restrictions) অতএব বাংলাদেশের ফ্রিল্যান্সাররা তাদের ক্লায়েন্টদের কাছে থেকে পেমেন্ট নেয়ার জন্য জুম ব্যবহার করতে পারবেননা।
মশিউর রহমান নামের একজন ফ্রিল্যান্সার ইমেইল বার্তায় মানবজমিনকে জানান, সরকারী কর্তৃপক্ষ রাষ্ট্রীয় খরচে একাধীকবার পেপাল-জুমের অফিসে ঘুরে আসলেন অথচ এতোটুকু জানলেন না যে জুম এর মাধ্যমে শুধুমাত্র আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবকে টাকা পাঠানো যায়।
এর বাইরে ব্যবসায়ীক লেনদেন করার সুযোগ তারা দেয়না। তিনি দাবি করে বলেন, আইসিটি প্রতিমন্ত্রী জুমকে পেপালের সাথে মিলিয়ে ঘুলিয়ে একাকার করে ফেলেছেন। তিনি বলেন, বিশ্বব্যাপী পেপাল বলতে পেপালের ই-ওয়ালেট সার্ভিসকে বোঝায়। অপরদিকে জুম সম্পূর্ণ সতন্ত্র একটা কোম্পানি ছিল যা কিছুদিন আগে পেপাল কিনে নিয়েছে। বাংলাদেশের ফ্রিল্যান্সারদের পেপাল দরকার। কারণ ক্লায়েন্টরা বেশিরভাগ পেপাল ব্যবহার করে এবং পেপালে পেমেন্ট করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। বাংলাদেশে জুম-পেপাল কানেক্টিভিটির উদ্বোধন এবং ফ্রিল্যান্সারদের সাথে কনফারেন্স করা ছিল সম্পূর্ণ অযৌক্তিক এবং বিভ্রান্তিমূলক।
.....................................................................................................................
ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে ফোরজি
এ বছরের ডিসেম্বরের মধ্যে দেশে চতুর্থ প্রজন্মের (ফোরজি) টেলিযোগাযোগ সেবা সাধারণ মানুষের জন্য চালু হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। নতুন এ সেবার প্রস্তুতি নিয়ে সচিবালয়ে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
তারানা হালিম বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে নভেম্বরের মধ্যে আমরা নিলাম সম্পন্ন করব এবং ডিসেম্বরের মধ্যে ফোরজি সুবিধা জনগণকে দিতে সক্ষম হব। এটি আমরা টার্গেট বলছি এ কারণে যে এর মধ্যে কিছু ইকুইপমেন্ট আমদানির বিষয় আছে। এর ওপর আমাদের হাত নেই। আমাদের লক্ষ্য অনুযায়ী আনুষঙ্গিক কাজ সম্পন্ন করব ডিসেম্বরের মধ্যে।
এরইমধ্যে ফোরজি নীতিমালায় অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী হিসেবে গত সপ্তাহে এ অনুমোদন দেন তিনি।
সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগসচিব শ্যামসুন্দর সিকদারসহ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
.....................................................................................................................
তারানা হালিম বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে নভেম্বরের মধ্যে আমরা নিলাম সম্পন্ন করব এবং ডিসেম্বরের মধ্যে ফোরজি সুবিধা জনগণকে দিতে সক্ষম হব। এটি আমরা টার্গেট বলছি এ কারণে যে এর মধ্যে কিছু ইকুইপমেন্ট আমদানির বিষয় আছে। এর ওপর আমাদের হাত নেই। আমাদের লক্ষ্য অনুযায়ী আনুষঙ্গিক কাজ সম্পন্ন করব ডিসেম্বরের মধ্যে।
এরইমধ্যে ফোরজি নীতিমালায় অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী হিসেবে গত সপ্তাহে এ অনুমোদন দেন তিনি।
সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগসচিব শ্যামসুন্দর সিকদারসহ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
.....................................................................................................................
আপডেট করলেই হোয়্যাটসঅ্যাপে নতুন সুবিধা - যোগ হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট ভেরিফিকেশন,গ্রুপ ভয়েস কলিং এবং জানা যাবে আপনার ফ্রেন্ডসরা কে কোথায় আছেন
জনপ্রিয় মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপে চালু করা হয়েছে বিনামূল্যে গ্রুপ ভয়েস কলিং সেবা। অ্যান্ড্রয়েড বেটা ভার্সনের জন্য নতুন এই ফিচারটি নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা গ্রুপ ভয়েস কলিং ফিচারটি ব্যবহার করতে পারবেন।
সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই গোপনে এই ফিচারটি পরীক্ষা করছিল হোয়াটসঅ্যাপ। অবশেষে ফিচারটিকে ঘোষণা করেই দেয়া হল। ফেসবুকের মেসেঞ্জার অ্যাপে ইতোমধ্যেই এই ফিচারটি রয়েছে।
এর আগে ব্যবহারকারীদের জন্য অভিনব একটি ফিচার নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ। যার মাধ্যমে আপনি ফোন নম্বর বদলালেই আপনার কনট্যাক্টসের কাছে নোটিফিকেশন চলে যাবে। আলাদা করে আর পরিচিত কিংবা প্রিয়জনদের নতুন হোয়াটস অ্যাপ নম্বর জানানোর প্রয়োজন হবে না।
ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য হোয়াটসঅ্যাপ নতুন সেবা চালু করবে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। অবশেষে ফেসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপ তাদের নতুন ফিচারটি সম্বন্ধে নিশ্চিত করেছে। সীমিত পরিসরে তারা বিজনেস প্রতিষ্ঠানগুলোর অ্যাকাউন্ট ভেরিফিকেশন চালু করেছে। ভেরিফাইড অ্যাকাউন্টগুলোর পাশে সবুজ রংয়ের একটি টিকচিহ্ন থাকবে।
হোয়াটসঅ্যাপ ওয়েবসাইটের প্রশ্নোত্তর পাতায় বলা হয়েছে, ব্যবহারকারীদের কাছে গুরুত্ববহ যে সকল ব্যবসা রয়েছে, সেগুলোর সঙ্গে তাদের সহজে যোগাযোগ স্থাপন করার নানা পন্থা খতিয়ে দেখছে তারা। জনপ্রিয় এই মেসেজিং সার্ভিস আরো জানিয়েছে, তারা ইতিমধ্যেই বিজনেস অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কাজ শুরু করেছে। বিজনেস অ্যাকাউন্টে নামের পাশে সবুজ রঙের টিক চিহ্ন দিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন নিশ্চিত করা হচ্ছে।

ব্যবহারকারীরা যখন কোনো বিজনেস অ্যাকাউন্টের সঙ্গে চ্যাট করবেন তখন চ্যাটবক্সে হলুদ রঙের লেখা বার্তায় তা জানিয়ে দেবে হোয়াটসঅ্যাপ। পরবর্তীতে কোনোভাবেই ওই মেসেজ আর ডিলিট করা যাবে না।
ব্যবহারকারীরা যেসব ব্যবসা প্রতিষ্ঠানের তরফে যোগাযোগ চান না তা ব্লক করতে পারবেন।
প্রাথমিকভাবে বিজনেস অ্যাকাউন্ট ভেরিফিকেশন সেবাটি শুধু পাইলট কার্যক্রমে অংশ নেয়া অল্পসংখ্যক ব্যবসা প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। বিস্তৃত পরিসরে কবে এ ফিচারটি চালু উন্মুক্ত করা হবে সে ব্যাপারে কোম্পানির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

টেকনোলজির যুগে ফেসবুক এবং হোয়্যাটসঅ্যাপ ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এই দুটি মাধ্যমের চাহিদা দিনের পর দিন বেরেই চলেছে।
এই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ একে আরও আকর্ষণীয় করে তোলার সিদ্ধান্ত নিয়েছেন।
আর সে কারণেই কয়েকদিন পরপরই নিত্যনতুন সব ফিচার্স নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এবার অ্যান্ড্রয়েড বেটা ভার্সনে হোয়াটসঅ্যাপ আপডেট করলেই পাওয়া যাবে দারুণ সব চমক। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, নতুন হোয়াটসঅ্যাপ ডাউনলোড ও ইনস্টল করলে একেবারেই বেশি জায়গা নিচ্ছে না। পাশাপাশি এতটা সময়ও লাগছে না।
এর পাশাপাশি আর একটা দারুণ সুবিধা পাওয়া যাচ্ছে। এই ফিচারটি একদমই নতুন। এর আগে হোয়াটসঅ্যাপ নম্বর বদলালে সকলকে ধরে ধরে নতুন করে জানাতে হতো। এবার আর তার প্রয়োজন পড়বে না।
এখন থেকে নতুন করে নম্বর বদলালেই ফোনের কনট্যাক্টস তালিকায় থাকা প্রত্যেকের কাছেই চলে যাবে নোটিফিকেশন।
প্রত্যেক বার নম্বর বদলালেই এই নোটিফিকেশন যাবে অন্যদের কাছে। এখানেই শেষ নয়। আপনি চাইলে সেই নোটিফিকেশন কারা পাবে আর কারা পাবে না, সেটাও ঠিক করে দিতে পারবেন। নিঃসন্দেহে বলা যেতে পারে এই নতুন আপডেট হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেবে
আপনি যেখানেই থাকুন না কেন, ঠিকই বন্ধুদের কাছে আপনার অবস্থানের তথ্য জানান দেবে হোয়াটসঅ্যাপ। ফলে আশপাশে থাকা অন্য বন্ধুরা চাইলে একে অন্যের সঙ্গে সরাসরি দেখা করে আড্ডা দিতে পারবে।
এ জন্য ‘লাইভ লোকেশন’ নামের নতুন ফিচারও চালু করেছে বার্তা বিনিময়ের অ্যাপটি। আইওএস ও অ্যানড্রয়েড—উভয় অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে এ সুযোগ মিলবে। ফিচারটি ব্যবহারের জন্য আগে থেকেই পছন্দের ব্যক্তিদের নিয়ে আলাদা গ্রুপও তৈরি করা যাবে।
......................................................................................................................................................
ফেসবুকে যুক্ত হয়েছে নতুন নতুন ফিচার - ম্যাসেঞ্জারে পেপাল সুবিধা যুক্ত করেছে 'রঙিন কমেন্ট' সুবিধা যোগ করছে লাইভ ভিডিও চ্যাটিং ‘আলোহা’যুক্ত করেছে ফেসবুক
এতোদিন ফেসবুক স্ট্যাটাস এর রঙ্গিন ব্যাকগ্রাউন্ড এর জন্য লক্ষাধিক ব্যবহারকারীর কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। এখন ফেসবুক কমেন্ট ফিচারেও রঙ্গিন ব্যাকগ্রাউন্ড দেয়ার পরিকল্পনা করছে।
বলা হচ্ছে, অল্প সংখক ব্যবহারকারী আপাতত এই রঙিন ব্যাকগ্রাউন্ডে কমেন্ট করার সুবিধা পাচ্ছে। এটি এখনও সবার জন্য উন্মুক্ত নয়। যখন কোন পোস্টে কেউ কমেন্ট করবে তার নিচেই অতিরিক্ত জায়গায় সে বিভিন্ন রঙ ব্যবহার করার অপশন দেখতে পাবে। রঙিন বাবলের এই কমেন্ট সুবিধা রাখা হয়েছে অ্যাণ্ড্রয়েড , আইওএস ও ডেস্কটপ ভার্সনে।
উল্লেখ্য, এর আগে ফেসবুক ইউটিউব এর প্রতিদ্বন্দ্বী হিসেবে "ওয়াচ" ট্যাব উন্মুক্ত করে। যেখানে ব্যবহারকারীরা ইউটিউবের মতই ভিডিও কন্টেন্ট আপলোড করতে পারবে। সেখান থেকে টাকা উপার্জনও করতে পারবে।

ব্যবহারকারীদেরকে আরও বেশি সংযুক্ত করার জন্য ফেসবুক হার্ডওয়্যার পণ্য তৈরি করবে এমন গুঞ্জন দীর্ঘদিনের। অবশেষে ফেসবুকের ঝানু কর্মকর্তা অ্যান্ড্রু বসওয়ার্থ এর নেতৃত্বে এফ-৮ টিম ‘আলোহা’ ভিডিও চ্যাট ডিভাইস বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। ল্যাপটপ সাইজের টাচস্ক্রিন ও স্মার্ট ক্যামেরা প্রযুক্তিযুক্ত এই ‘আলোহা’ ডিভাইসটি এমনভাবে করা হচ্ছে যেন ভিডিও চ্যাটের সময় ব্যবহারকারীদের মনে হয় তারা এক ঘরের মধ্যে সামনা সামনিই আছেন। ফেসবুকের এফ-৮ টিম জানিয়েছে, আলোহা ভিডিও চ্যাট ডিভাইসের কাজ শেষের দিকে। ইতিমধ্যে চলতি মাসে ফেসবুক কর্মচারীদের মধ্যে পরীক্ষামূলক চালু করা হয়েছিলো এটি । ২০১৮ সালের মে মাসের দিকে তারা এটি বাজারে অবমুক্ত করতে পারবেন বলে ধারণা করছেন।
দাম কেমন হতে পারে? ফেসবুক চিন্তা করেছে ডিভাইসটি ৪৯৯ ডলারে বাজারে ছাড়ার। তবে দামের বিষয়টি এখনো ওভাবে পাকাপোক্ত করা হয়নি। ফেসবুক হার্ডওয়ার পণ্য তৈরির দিকে ঝুকবে এমন গুঞ্জন অনেকদিন ধরেই ছিলো। অবশেষে গুঞ্জন সত্যি হলো। সেই সাথে শুধু আলোহা ভিডিও চ্যাট ডিভাসই নয় তারা ক্যামেরা, স্পিকার (যেগুলো হবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন) তৈরিতেও কাজ শুরু করেছে।
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাদের ম্যাসেজিং প্ল্যাটফর্ম ম্যাসেঞ্জারে পেপাল সুবিধা যুক্ত করেছে। এর ফলে পেপাল অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি অ্যাপটিতে অর্থ পাঠাতে এবং অর্থের অনুরোধ করতে পারবেন ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহারকারীরা।
ফেসবুক বেশ কিছুদিন ধরেই তাদের ম্যাসেজিং প্ল্যাটফর্ম ম্যাসেঞ্জারে লেনদেন ব্যবস্থা আনতে কাজ করে যাচ্ছে। ফেসবুক নতুন সুবিধার সাথে অতিরিক্ত হিসেবে ম্যাসেঞ্জারে কাস্টমার সার্ভিস চ্যাট বট যুক্ত করেছে। যার ফলে পেপাল গ্রাহকরা লেনদেনের পাশাপাশি এখন থেকে পাসওয়ার্ড পরিবর্তন, অ্যাকাউন্ট ইনকয়ারি এবং অ্যাপে পেমেন্ট সম্পর্কিত সহায়তা চাইতে পারবে।
ফেসবুক মেসেঞ্জার এবং পেপাল গতবছর গ্রাহককে কেনাকাটার জন্য তাদের পেপাল অ্যাকাউন্ট ম্যাসেঞ্জারে লিংক করার মাধ্যমে প্রাথমিকভাবে চুক্তিবদ্ধ হয় । আর নতুন ঘোষণায় পিয়ার টু পিয়ার পেমেন্ট সমর্থন করবে। বর্তমানে ‘পিয়ার-টু-পিয়ার’ লেনদেন ব্যবস্থায় শীর্ষে রয়েছে পেপাল। আর চলতি বছরের তৃতীয় প্রান্তিকে পেপ্যালে মোট লেনদেন হয়েছে ২৪০০ কোটি মার্কিন ডলার।
উল্লেখ্য, এই পিয়ার টু পিয়ার পেমেন্ট এই মুহূর্তে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে। যুক্তরাষ্ট্রে ২০ লাখ ৫ হাজারেরও বেশি পেপাল অ্যাকাউন্ট ইতোমধ্যে ফেসবুকের সাথে যুক্ত হয়েছে।
পিয়ার টু পিয়ার পেমেন্ট অপশন অ্যাপলের নতুন পে ক্যাশ, স্কয়ার ক্যাশ, স্ন্যাপচ্যাটের পেমেন্ট এবং পেপ্যালের নিজস্ব ভেনমো অ্যাপের সাথে প্রতিদ্বন্ধিতা করবে।
...............................................................................................................................................
অনলাইন কেনাকাটা সহজ করতে ‘পে উইথ গুগল
অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের অনলাইন কেনাকাটা সহজ করতে ‘পে উইথ গুগল’ ফিচার চালু করেছে গুগল। অনলাইনে অর্থ লেনদেন করতে সক্ষম ফিচারটি কাজে লাগিয়ে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে সহজে পণ্য ও সেবা কেনা যাবে।
ফিচারটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে, প্রতিবার পণ্য কেনার সময় ক্রেডিট বা ডেবিট কার্ডের নম্বর লিখতে হবে না। গুগলের বিভিন্ন সেবায় একবার কার্ডের তথ্য যুক্ত করলেই পরে যেকোনো সময় পাসওয়ার্ড ছাড়াই দ্রুত মূল্য পরিশোধ করা যাবে। তবে মূল্য পরিশোধের সময় ব্যবহারকারীদের ডিভাইসের কোড ও পাসওয়ার্ড যাচাই করবে গুগল। প্রাথমিকভাবে ফিচারটি কাজে লাগিয়ে গুগলের বিভিন্ন সেবা ও নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে পণ্য কেনা যাবে।
.............................................................................................................................................
পুরনো মোবাইলও দ্রুত চার্জ করার
সহজ উপায়
নতুন ফোন কেনার পরে চার্জিং নিয়ে সেভাবে সমস্যা হয় না। কিন্তু ফোন একটু পুরনো হতে শুরু করলেই সমস্যার সূত্রপাত। ফোনের ব্যাটারি চার্জ হতেই অনেকটা সময় নষ্ট হয়ে যায়।
একটি সর্বভারতীয় হিন্দি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, এমন কিছু পদ্ধতি রয়েছে, যেগুলি মানলে ফোন দ্রুত চার্জ করা সম্ভব। যেমন, ফোন একটু পুরনো হলে নিয়মিত সেটিকে আপডেট করান। খবর এবেলার।
এর ফলে ফোন যেমন স্লো হবে না, ফোনের ব্যাটারিও ভাল থাকবে। ব্র্যান্ডেড চার্জার ব্যবহার করার চেষ্টা করুন। কম্পিউটার বা ওয়ারলেস চার্জিং করলেও চার্জ হতে সময় বেশি লাগে। ফলে প্লাগ পয়েন্ট থেকে ফোন চার্জ করাই শ্রেয়।
এক নজরে দেখে নিন, চার্জিংয়ের সময়ে কী কী করলে ফোন দ্রুত চার্জ করা যায়—
• ফোন চার্জে বসানোর সময়ে ব্যাটারি সেভিং মোড অন করে দিতে পারেন।
• ফোন চার্জ করার সময়ে ফ্লাইট মোড অ্যাক্টিভেট করে দিন। এর ফলে কলিং, ইন্টারনেট, জিপিএস সবই বন্ধ থাকবে।
• যেখানে ফোন চার্জ করছেন সেই জায়গাটি খুব গরম বা ঠান্ডা হলে চার্জিংয়ে বেশি সময় লাগে। অতিরিক্ত গরমে ফোন চার্জ করলে ফোনের তাপমাত্রাও বেড়ে যায়। ফলে অত্যন্ত ধীর গতিতে ফোন চার্জ হয়।
• ফোন যদি অফ করে চার্জ দেন, তা হলেও সেটি দ্রুত চার্জ হবে।
...........................................................................................................................................
ব্লু হোয়েল'র পর এবার আতঙ্কের নাম ‘গেম অফ ৭২’
গত কিছুদিন আগে ব্লু হোয়েল আতঙ্ক বেশ ভাবিয়ে তুলেছিল সবাইকে। সেই আতঙ্ক পুরোপুরি শেষ হবার আগেই ফেসবুকে ছড়িয়েছে নতুন আরেক বিপজ্জনক গেম।
এই গেম কিশোর-কিশোরীদের দু’দিনের জন্য বাড়ি থেকে নিখোঁজ থাকতে উৎসাহিত করে।
জানা গেছে, ১৪ বছর বয়সি অনেক কিশোর-কিশোরী ফেসবুকে ৪৮ ঘণ্টা চ্যালেঞ্জের এই গেমটি খেলছে বলে মনে করা হচ্ছে। অল্পবয়সিরা প্রায়ই দুজন মিলে বা কয়েকজনের গ্রুপ হিসেবে খেলার সাহস দেখাচ্ছে। যার ফলে নতুন এই গেম অভিভাবকদের কাছে নতুন এক চিন্তার এক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই গেমে নিখোঁজ কিশোররা পুরস্কৃত হয় যখন, তাদের চিন্তিত বাবা তাদের খোঁজে ফেসবুকে বন্ধুদের সাহায্যের জন্য জিজ্ঞাসা করেন।
‘গেম অফ ৭২’ নামের এই গেমটি গত বছরে উত্তর ইউরোপে ফেসবুকে ভাইরাল হয়েছিল। চলতি বছরে উদ্বিগ্ন রাখছে ব্রিটেনে অনেক অভিভাবকদের। গেমটিতে অংশগ্রহণকারী সাহসী কিশোররা একে অপরকে ১২, ২৪ অথবা ৭২ ঘণ্টার জন্য পরিবার থেকে নিখোঁজ হওয়ার জন্য চ্যালেঞ্জ দিয়ে থাকে।
পুলিশের মতে, অনেক কিশোর এ খেলায় ৪৮ ঘণ্টার সময়সীমা উপেক্ষা করে আরো বেশি সময় নিখোঁজ থাকতে আগ্রহী থাকে অযৌক্তিকভাবে নিখোঁজ হওয়াটা পরিবারের জন্য উদ্বিগ্নের।
আতংকে থাকতে হয় যে, তারা মারা গিয়েছে, ধর্ষণের শিকার হয়েছে, পাচার করা হয়েছে বা হত্যা করা হয়েছে। কিন্তু এই বাচ্চারা মনে করে এটা মজার খেলা।
...............................................................................................................................................
নারীদের জন্য বিনামূল্যে টেলিটকের সিম ‘অপরাজিতা’
রোববার (২২ অক্টোবর) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে প্যাকেজের উদ্বোধন করেন তারানা হালিম। নারীরা বায়োমেট্রিক নিবন্ধন করে সম্পূর্ণ বিনামূল্যে সারা দেশে টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টারে ও নির্ধারিত রিটেইল পয়েন্টে এ সিম পাবেন।
সারাদেশে ২০ লাখ ‘অপরাজিতা’ সিম বিনামূল্যে বিতরণ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
‘অপরাজিতা’ সিমের মাধ্যমে টেলিটক থেকে টেলিটক ভয়েস কল ৬০ পয়সা (মিনিট), টেলিটক থেকে অন্য অপারেটরে ৯০ পয়সা, ভিডিওকল (টেলিটক থেকে টেলিটক) ২৪ ঘণ্টায় ৬০ পয়সা মিনিট।
অপরাজিতা সিম অ্যাক্টিভেশনের পর মাত্র ৮ টাকায় ১ জিবি ও ১৪ টাকায় ২ জিবি ডাটা পরবর্তী তিন মাস যতবার খুশি ততবার ব্যবহার করতে পারবেন। মেয়াদ হবে ৭ দিন। তবে অব্যবহৃত ডাটা পরবর্তীতে যোগ হবে না।
২৯ টাকা রিচার্জে গ্রাহক সপ্তাহব্যাপী ৩০ পয়সা মিনিট অননেট এবং ৬০ পয়সা মিনিট অফনেট কলরেট (রেট কাটার) উপভোগ করতে পারবেন।
টেলিটকের নারী গ্রাহকরাও অপরাজিতা প্যাকেজে মাইগ্রেট করতে পারবেন, মাইগ্রেটেড গ্রাহক ২৯ টাকা এবং ৯৯ টাকা রিচার্জে রেট কাটার অফার উপভোগ করতে পারবেন। সেই সেঙ্গ তিন মাস ডাটা অফার উপভোগ করতে পারবেন।
অপরাজিতা সিমে অন-নেটে যেকোনো নম্বরে ৯৯টি এফএনএফ করা যাবে। অননেট এফএনএফ ৩০ পয়সা এবং অফনেট ৬০ পয়সা মিনিট। প্রতিটি ক্ষেত্রে ১ সেকেন্ড পালস প্রযোজ্য হবে।
যেকোনো নম্বরে এসএমএসে খরচ হবে ৪০ পয়সা, এমএমএস ১ টাকা।
ইন্টারনেটের ক্ষেত্রে নারীদের এক্সেসেবিলিটি ১০-১৫ শতাংশের বেশি হবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এসডিজির অন্যতম লক্ষ্য অর্জনে নারীকে পেছনে রাখা যাবে না।

..................................................................................................................
Note: This news collected from various print media and electric media and online news protal such as www.google.com and www.wikipedia.org.
Thanks for read and subscribe here "sbnews24.net" youtube channel .

Comments
Post a Comment